দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে তহুরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে রমজান মহলদার ও হানিফ মহলদার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার সোনাপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ ও ঘর তৈরিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের ইসলাম মহলদার ও তার চাচাতো ভাই হানিফ মহলদারের পরিবারের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। বুধবার সকালে ইসলাম মহলদারের পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করলে হানিফ মহলদার, তাঁর ভাই রমজান মহলদার ও তাঁদের মা তহুরা খাতুন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, এ সময় প্রতিপক্ষের লোকজন দা, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তহুরা খাতুন ও তার দুই ছেলে গুরুতর আহত হন। সংঘর্ষে দুই পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রমজান ও হানিফকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নিহতের নাতি হাসিবুল অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে ইসলাম মহলদার (৬৫), জানদার মহলদার, হোসেন মহলদার, শরিফুল, জহিরুল, জাহিদসহ আরও কয়েকজন তাঁর দাদির ওপর হামলা চালান। এ সময় তার দুই চাচাও গুরুতর আহত হন।
অন্যদিকে, ইসলাম মহলদারের পক্ষের আহত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর ওই পক্ষের কয়েকজন এলাকা ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজনরা জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মুজিবনগর থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই